চীনা অ্যাপ বন্ধ করছে আমেরিকা-অস্ট্রেলিয়া

৭ জুলাই, ২০২০ ১৫:৩০  
এবার চীনা অ্যাপ বন্ধ করতে যাচ্ছে আমেরিকা ও অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র টিকটকের মতো চীনা অ্যাপকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে দুই দেশ। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, এই বিষয়টি নিয়ে তারা বিচার বিবেচনা করছেন। এদিকে টিকটক সংস্থা জানিয়েছে কয়েক দিনের মধ্যেই তারা হংকংয়ের বাজার থেকে বেরিয়ে আসবে। ইতিমধ্যেই ফেসবুকসহ অন্যান্য বড় প্রযুক্তি সংস্থাগুলি ওই অঞ্চলের ব্যবহারকারীদের তথ্য সরকারকে দিতে অস্বীকার করেছে। টিকটকের কাছে চীন সরকার, হংকংয়ের ব্যবহারকারীদের তথ্য চাওয়ায় টিকটক এই অঞ্চলে ব্যবসা করবেনা বলে জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত, দেশের ব্যবহাকারীদের ডেটা চীন সরকারের সাথে শেয়ার করে নেওয়ার আশঙ্কায় টিকটককে ব্যান করে ভারত সরকার। এই একই কারণ দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও। তবে শুধু যুক্তরাষ্ট্রেই নয় অ্যাপটি বন্ধ হতে পারে অস্ট্রেলিয়াতেও। এই ঘটনাক্রম নিঃসন্দেহে চীনের জন্য বড়-সড় ধাক্কা হতে পারে।